বিশ্বনাথে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

প্রকাশিত: ১০:২০ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২৫

বিশ্বনাথে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

Manual1 Ad Code

সিলেটের বিশ্বনাথে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মোবাশ্বির আলী (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার সদর ইউনিয়নের হিমিদপুর গ্রামের মৃত মুজাম্মিল আলীর ছেলে।

বুধবার (১২ মার্চ) বিকেল ৩টায় সদর ইউনিয়নের নিজ বাড়ি থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

Manual2 Ad Code

এদিকে অভিযুক্ত পরিবারের দাবি, পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষরা ফাঁসানোর জন্য এ মামলা করেছেন।

Manual7 Ad Code

পুলিশ সূত্রে জানা গেছে, বিশ্বনাথ সদর ইউনিয়নের একটি বাসায় ভাড়া থাকতেন ধর্ষণের শিকার শিশুর পরিবার। গত সোমবার (১০ মার্চ) বিকেল ৫টায় শিশুকে ফাঁকা বাসায় পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে মোবাশ্বির। এ ঘটনায় বুধবার সকালে মামলা করেন ভুক্তভোগীর পরিবার। এরই প্রেক্ষিতে অভিযান চালিয়ে বুধবার (১২ মার্চ) বিকেল ৩টায় তাকে গ্রেফতার করা হয়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার গণমাধ্যমকে বলেন, শিশু ধর্ষণের বিষয়টি খোঁজখবর নিচ্ছি। এখনো ঘটনার সত্যতা পাইনি। পূর্ব-শত্রুতার জেরে ঘটনা সাজানো হয়েছে বলে অভিযুক্ত পরিবার দাবি করছে। তদন্ত সাপেক্ষে আসল ঘটনাটি উদঘাটন হবে আশা করি।

বিশ্বনাথ সদর থানার ওসি এনামুল হক চৌধুরী গণমাধ্যমকে বলেন, ভিকটিমকে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Manual1 Ad Code


 

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual4 Ad Code