১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৫ পূর্বাহ্ণ, মার্চ ২৪, ২০১৭
সিলেটের সিনিয়র সাংবাদিক ও জেলা প্রেসক্লাবের সভাপতি অসুস্থ আজিজ আহমদ সেলিমকে দেখতে গেলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধূরী।
বৃহস্পতিবার বিকেলে ন্যাশনাল হার্ড ফাউন্ডেশনে গিয়ে দৈনিক উত্তর পূর্ব প্রত্রিকার প্রধান সম্পাদক আজিজ আহমদ সেলিমের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন মেয়র আরিফ। এসময় তিনি বেশ কিছু সময় আজিজ আহমদ সেলিমের পাশে ছিলেন।
তার সঙ্গে বিএনপি নেতা মইন উদ্দিন সুহেল, ইশতিয়াক আহমদ চৌধূরী উপস্থিত ছিলেন।
এসময় মেয়র আরিফ হাসপাতালের চিকিৎসক খালেদ মহশিন ও সাংবাদিক আজিজ আহমদ সেলিমের স্ত্রী ও স্বজনদের সঙ্গে কথা বলেন।
উল্লেখ্য, জেলা প্রেসক্লাবের সভাপতি অসুস্থ আজিজ আহমদ সেলিম ন্যাশনাল হার্ড ফাউন্ডেশনে চিকিৎসক খালেদ মহশিনের তত্তাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D