১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫০ অপরাহ্ণ, মার্চ ২১, ২০১৭
সেবাপ্রাপ্তি জনগণের দোরগোড়ায় পৌঁছাতে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন
সিলেটের নব নিযুক্ত জেলা প্রশাসক মো: রাহাত আনোয়ার। এর অংশ হিসাবে অফিসের প্রবেশমুখে একটি “ফ্রন্ট ডেস্ক” খোলা হয়েছে। এ ফ্রন্ট ডেস্কে একজন নাগরিক জেলা প্রশাসনের সকল তথ্য পাবেন এবং নাগরিক সেবা সংক্রান্ত বিষয়ে অবহিত হতে পারবেন।
সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: শহিদুল ইসলাম চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা ই-সেবা কেন্দ্রের মানোন্নয়ন করা হয়েছে। সেবা প্রত্যাশীদের বসার ব্যবস্থা করাসহ সুপেয় পানি পানের ব্যবস্থা করা হয়েছে। কালেক্টরেট লাইব্রেরি সংস্কারপূর্বক পাঠকদের সুবিধার্থে লাইব্রেরিতে রিডিং টেবিলসহ চেয়ারের ব্যবস্থা করা হয়েছে।
এছাড়া, স্বাভাবিক কর্মকান্ডের বাইরে নতুন প্রজন্মের মাঝে মহান মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করার লক্ষ্যে ডিসি অফিসের দু’তলার করিডোরে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণসহ মুক্তিযুদ্ধের প্রবাহ সম্বলিত ফটো গ্যালারি স্থাপন করা হয়েছে। এ ফটো গ্যালারির নাম দেওয়া হয়েছে ‘হৃদয়ে ৭১’।
সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোছাম্মৎ নাজমানারা খানুম মঙ্গলবার সংস্কারকৃত কালেক্টরেট লাইব্রেরি, ফ্রন্টডেস্ক এবং মহান স্বাধীনতা যুদ্ধের স্মৃতি বিজড়িত ফটো গ্যালারি ‘ হৃদয়ে ৭১’ এর উদ্বোধন করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D