১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২৪
২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন মোট এক লক্ষ ৩৫ হাজার ২৬১ জন ভর্তিচ্ছু। আর কোটাসহ মেডিকেলে মোট আসন রয়েছে ৫ হাজার ৩৮০টি। এ হিসাবে এ বছর একটি আসন নিশ্চিত করতে ২৫ জন শিক্ষার্থী ভর্তিযুদ্ধে নামবেন।
এর আগে শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে অনলাইনে আবেদনের সময় শেষ হয়। শনিবার (২৮ ডিসেম্বর) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন ফি জমা দিতে পারবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সদস্য সচিব ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য শুক্রবার পর্যন্ত ১ লাখ ৩৫ হাজার ২৬১ জন শিক্ষার্থী আবেদন করেছেন। আবেদনের সময় আর বাড়ানো হবে না।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর বলছে, এ বছর কোটাসহ মেডিকেলে মোট আসন রয়েছে ৫ হাজার ৩৮০টি। ফলে এক লক্ষ ৩৫ হাজার ২৬১টি আবেদনের ফলে আসনপ্রতি ভর্তিচ্ছুর সংখ্যা দাঁড়াচ্ছে ২৫.১৪ জন।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে একই আসনের বিপরীতে ১ লক্ষ ৪ হাজার ৪৪ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন। সে হিসাবে ঐ বছর আসনপ্রতি ১৯.৩৪ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন। অর্থাৎ, এ বছর আসনপ্রতি ৬ জন প্রতিদ্বন্দ্বী বৃদ্ধি পেয়েছে।
উল্লেখ্য, আগামী ১৭ জানুয়ারি সারাদেশে একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা। বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮ ফেব্রুয়ারী। এ উপলক্ষে আগামী ১ জানুয়ারি থেকে সকল ধরণের মেডিকেল কোচিং বন্ধ থাকবে বলে জানিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D