১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২৪
গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে দিল্লিকে চিঠি দিয়েছে ঢাকা।
সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, শেখ হাসিনাকে বিচারব্যবস্থার মুখোমুখি করতে ভারতের কাছে তাকে ফেরত চাওয়া হয়েছে। আর এ উদ্যোগ নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সংক্রান্ত বিষয়ে ইতোমধ্যে ভারত সরকারকে নোট ভারবাল দিয়েছে বাংলাদেশ।
এর আগে, আজ সকালে রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তরে বিজিবি দিবস উপলক্ষে আয়োজিত পদক প্রদান অনুষ্ঠানে শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে কথা বলেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে যোগাযোগের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ীই তাকে ফেরানো যাবে।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তিনি বর্তমানে সেখানেই অবস্থান করছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D