১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫১ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২৪
সিলেট বিভাগীয় ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের নবগঠিত কার্যকরী কমিটি অনুমোদন লাভ করেছে। নবগঠিত কমিটির সভাপতি হিসেবে মোঃ আশরাফ হোসেইন আরমান ও সাধারণ সম্পাদক হিসেবে এটিএম ইকরাম দায়িত্ব লাভ করেছেন।
শুক্রবার (৬ ডিসেম্বর) বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের সভাপতি কাজী ইউশা মিশু ও সাধারণ সম্পাদক এডভোকেট মুজিবুর রহমান নবগঠিত কার্যকরী কমিটির অনুমোদন দেন।
বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক পদাধিকারবলে এ কমিটির সহ-সভাপতির দায়িত্ব পালন করবেন।
কমিটির দায়িত্বপ্রাপ্ত অন্যরা হলেন- মাহবুব ইজদানি ইমরান (মৌলভীবাজার), সহ সাধারণ সম্পাদক আলী হোসেন (সুনামগঞ্জ), সাংগঠনিক সম্পাদক মো. মকসুদুর রহমান (হবিগঞ্জ), কোষাধ্যক্ষ উজ্জ্বল বখত (পদাধিকারবলে), মো. ইসমত আলী (পদাধিকারবলে)।
কমিটির কার্যনির্বাহী সম্পাদকরা হলেন- আনোয়ার হোসেন মানিক (সিলেট), মো. হেদায়েত ইউ দীপু (সিলেট), এ এস এম মাহমুদুল হোসাইন (সুনামগঞ্জ), রিন্টু রায় (হবিগঞ্জ) ও ইমামুল হক রিপন (মৌলভীবাজার)।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D