টাঙ্গাইলে বাস-পিকআপ সংঘর্ষে ৪ জনের মৃত্যু

প্রকাশিত: ৯:০৯ পূর্বাহ্ণ, নভেম্বর ১৯, ২০২৪

টাঙ্গাইলে বাস-পিকআপ সংঘর্ষে ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে বাস ও পিকআপ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ নভেম্বর) ভোররাতে মধুপুর পৌর শহরের মালাউড়ি এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

মধুপুর থানার কর্মরত ডিউটি অফিসার মো. মঞ্জুরুল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ ফজর নামের পরে মালাউড়ি এলাকায় বিনিময় বাস ও পিকআপের সাথে সংঘর্ষ ঘটে। এতে পিকআপে থাকা ৪ জন ঘটনাস্থলে মারা যায়। তাদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। তবে তাৎক্ষণিক কারো নাম-পরিচয় পাওয়া যায়নি।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট