ঢাবি ছাত্রদলের অভিযোগ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন

প্রকাশিত: ৯:২৭ পূর্বাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৪

ঢাবি ছাত্রদলের অভিযোগ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের কিছু নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ পেয়ে তদন্ত কমিটি গঠন করেছে কেন্দ্রীয় ছাত্রদল।


শুক্রবার (১৫ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের দফতর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরকৃত বিজ্ঞপ্তিটি শুক্রবার সন্ধ্যায় প্রকাশ করা হয়।
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই নির্দেশনা দিয়েছেন বলে জানানো হয়েছে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে।

উল্লেখ্য,আগামী দুই দিনের মধ্যে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে কেন্দ্রীয় সংসদ বরাবর তদন্ত প্রতিবেদন লিখিত আকারে জমা দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়। কিন্তু কমিটি ঘোষণার পর কিছু নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায়। এরই প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয়।