২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০১ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২৪
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের সিলেট জেলা, সিলেট মহানগর, মৌলভী বাজার জেলা, হবিগঞ্জ জেলা ও সুনামগঞ্জ জেলার ওলামা দলের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
রোববার (৬ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আলহাজ মাওলানা কাজী মো. সেলিম রেজা ও সদস্য সচিব অ্যাডভোকেট মাওলানা মোহাম্মদ আবুল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে শনিবার (৫ অক্টোবর) মেয়াদোত্তীর্ণ হওয়ায় জাতীয়তাবাদী যুবদল ঠাকুরগাঁও জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শিগগিরই এ ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
প্রসঙ্গত, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে ইতোমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বিভিন্ন নেতাকর্মীদের বহিষ্কার করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D