২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৭ পূর্বাহ্ণ, অক্টোবর ১, ২০২৪
সেনাবাহিনীর পর এবার বাংলাদেশ বিমান ও নৌবাহিনীর কমিশনপ্রাপ্ত অফিসারদের স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করার ক্ষমতা দেওয়া হলো।
গত রোববার (২৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় আগের একটি প্রজ্ঞাপন সংশোধন করে নতুন এ সিদ্ধান্ত জানিয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গত ১৭ সেপ্টেম্বর এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের ৬০ দিনের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেয় সরকার। এখন সংশোধিত প্রজ্ঞাপনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কমিশন্ড অফিসারদেরও একই দায়িত্ব দেওয়া হয়েছে। সেনাবাহিনী ছাড়াও নৌ ও বিমানবাহিনী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অংশ।
এসব নির্বাহী ম্যাজিস্ট্রেট সারা দেশে দায়িত্ব পালন করবেন। তারা ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২ ধারার অপরাধ বিষয়ে কার্যক্রম পরিচালনা করবেন। নতুন প্রজ্ঞাপনে এসব বিষয় অপরিবর্তিত রাখা হয়েছে। ফৌজদারি কার্যবিধিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা গ্রেপ্তারের আদেশ দিতে পারেন। তারা জরিমানা করা, কারাদণ্ড দেওয়ার মতো বিভিন্ন বিচারকার্যও করতে পারেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D