২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২৪
বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে আহত হবিগঞ্জের কারিমুল ইসলাম (২০) টানা ৫৫দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর সোমবার (৩০ সেপ্টেম্বর) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে।
কারিমুল ইসলাম জেলার লাখাই উপজেলার পশ্চিম রুহিতনশী গ্রামের শাহাব উদ্দিনের ছেলে। সে ছাত্র আন্দোলনের একজন সক্রিয় সদস্য ছিল।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কারিমুলের নানা জিল্লুর রহমান জানান, কারিমুল ইসলাম ঢাকায় থাকতো। সেখানে সে ব্যবসা করতো। সে বৈষম্যবিরোধী আন্দোলনের একজন সক্রিয় সদস্য ছিল। আন্দোলনের শুরু থেকেই সক্রিয় ভূমিকা ছিল তার। গত ৫ আগস্ট যাত্রাবাড়ী থানার সামনে বুক, মুখ ও হাতে গুলিবিদ্ধ হয় কারিমুল।
পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত কয়েকদিন ধরে অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। সোমবার ভোরে সে মারা যায়।
লাখাই থানার (ওসি) মো. বন্দে আলী বলেন, বিষয়টি সম্পর্কে আমরা এখনও অবগত নই।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D