১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
সিলেটের ওসমানীনগর উপজেলায় নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে এক ব্যক্তি নিহত ও অন্তত শতাধিক মানুষ আহত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা সকালে সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে।
রোববার উপজেলার সাদীপুর ইউনিয়নের বাংলাবাজার হাতানিপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ দু’জনকে আটক করেছে।
নিহত সাইফুল ইসলাম (১৬) জগন্নাথপুর উপজেলার উত্তর কালনীচর গ্রামের মৃত শরফ উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ওসমানীনগর উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জগলু চৌধুরী গতকাল শনিবার বিকালে নির্বাচনী প্রচারে বের হন। তিনি সাদীপুর ইউনিয়নের বাংলাবাজারে গণসংযোগ করেন। এ সময় তার সঙ্গে সাদীপুর ইউপির সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা কবির উদ্দিন, আরজু মেম্বার ও তার ভাই বাহার মিয়া সঙ্গে ছিলেন।এক পর্যায়ে বাজারের একটি চা দোকানে বসে কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনাও ঘটে। বিষয়টি সমাধানে রোববার সকালে সালিশ বৈঠক ডাকা হয়। সকালে সালিশ চলাকালে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় আগ্নেয়াস্ত্র ছাড়াও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রায় দুই ঘণ্টা উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই সাইফুল ইসলামের মৃত্যু হয়।
গুলিবিদ্ধসহ শতাধিক আহত ব্যক্তিকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও জগন্নাথপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসমানীনগর থানার ওসি আবদুল আওয়াল চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতির নিয়ন্ত্রণ নেয়। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় দু’জন আটকের কথা জানালেও তাদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D