বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীঃ জিয়ার মাজারে শ্রদ্ধা জানাতে নেতাকর্মীদের ঢল

প্রকাশিত: ১২:১৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২৪

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীঃ জিয়ার মাজারে শ্রদ্ধা জানাতে নেতাকর্মীদের ঢল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে নেতাকর্মীদের ঢল নেমেছে।

রোববার (১ সেপ্টেম্বর) সকাল থেকে চন্দ্রিমা উদ্যানে অবস্থিত জিয়াউর রহমানের মাজারে দলটির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে শ্রদ্ধা নিবেদন করার জন্য ঢল নামে।

দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এর আগে প্রতিবার্ষিকীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আলাদা বানী দেন।