জনগণই ঠিক করবে আগামীতে কারা সরকার গঠন করবে : তারেক রহমান

প্রকাশিত: ৭:১৮ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২৪

জনগণই ঠিক করবে আগামীতে কারা সরকার গঠন করবে : তারেক রহমান

বাংলাদেশের জনগণই ঠিক করবেন আগামীতে কারা সরকার গঠন করবে বলে মন্তব্য করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৩১ আগষ্ট) ময়মনসিংহ ও সিলেট বিভাগের নেতাকর্মীদের সাথে ভার্চুয়াল মতবিনিময়কালে এই মন্তব্য করেন তিনি।

আন্দোলনের বিজয়। তিনি নেতাকর্মীদের সতর্ক করে বলেন, নিকট অতীতে স্বৈরাচার ছিল দৃশ্যমান গণ নিপিড়নকারী আর এখন স্বৈরাচারের দোসররা অদৃশ্য শক্তিরূপে জনতার বিজয়কে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে- দৃশ্যমান প্রতিপক্ষের চাইতে অদৃশ্য শত্রুরা অনেক বেশি ভয়ংকর।

দৃশ্যমান প্রতিপক্ষকে আমরা চিনি, তাদের আক্রমণের ধরণও আমাদের পরিচিত কিন্তু অদৃশ্য শত্রুরা অচেনা আর সর্বত্র, তাদের অবস্থান অন্ধকারে, আর তাদের কৌশলও চোরাগুপ্তা। এই ষড়যন্ত্র মোকাবিলায় তৃণমূল নেতাকর্মীদের সার্বক্ষণিক সতর্ক থাকার নির্দেশনা দেন তারেক রহমান।

তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে আরো বলেন, তৃণমূল সতর্ক নজরদারি রাখলে কোন ষড়যন্ত্রকারীই দলের সুনাম ক্ষুন্ন করতে পারবে না ইনশাআল্লাহ। একই সাথে তিনি দলের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী সকল অদৃশ্য ও দৃশ্যমান শক্তিকে প্রতিহত করতে তৃণমূলকে সজাগ, ঐক্যবদ্ধ এবং সর্বোচ্চ সর্তক থাকার নির্দেশনা দিয়েছেন।


এসময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদী লুনা, এনামুল হক চৌধুরী ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপি সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মিফতাহ্ সিদ্দিকী, সহ ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, বিএনপির সদস্য আবুল কাহের চৌধুরী শামিম, ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, জাসাস আহবায়ক হেলাল খান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।-বিজ্ঞপ্তি