২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১২ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২৪
পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) শ্রীমঙ্গল ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার কামাচাক ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পশ্চিম কালাইকোনা ও টেংরা ইউনিয়নের ৮নং ওয়ার্ড একামধু এলাকা এর ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা।
এ সময় উপস্থিত ছিলেন কামারচাক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাজমুল হক সেলিম, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের কেন্দ্রীয় কো-অর্ডিনেটর সৈয়দ নজরুল ইসলাম, সিলেট বিভাগীয় ফিল্ড কো-অর্ডিনেটর আকলিমা চৌধুরী,পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) শ্রীমঙ্গল এর কোঅর্ডিনেটর সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদ, সদস্য মোহাম্মদ আনহারুল ইসলাম, মোহাম্মদ ছায়ফুল রহমান,পিস ইয়ুথ অ্যাম্বাসেডর গ্রুপের কো-অর্ডিনেটর কাজী নাফিজ, শিক্ষার্থী শিহাব আহমদ,টেংরা ইউনিয়নের একামধু ওয়েল ফেয়ার সোসাইটি’র সভাপতি আবুল কালাম আজাদ সহ-সভাপতি মোহাম্মদ ইয়াকুব আলী, সহ সাধারণ সম্পাদক অলিউর রহমান শাওন ও সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ প্রমুখ।
চাল, মসুর ডাল, সোয়াবিন তেল, লবণ, চিনি, আটা, লাইফবয় সাবান,খাবার সেলাই ও নগদ অর্থসহ প্রায় দেড় শতাধিক পরিবারের মধ্যে এগুলো বন্টন করা হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D