সারাদেশে সড়ক দুর্ঘটনায় শিক্ষক, ছাত্রীসহ নিহত ১৩

প্রকাশিত: ১:৩৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০১৭

সারাদেশে সড়ক দুর্ঘটনায় শিক্ষক, ছাত্রীসহ নিহত ১৩

সারাদেশের বিভিন্ন জায়গায় সড়ক দুর্ঘটনায় শিক্ষক, ছাত্রীসহ অন্তত ১৩ জন নিহত হয়েছে। শনিবার সকালে দেশের বিভিন্ন জেলায় এসব দুর্ঘটনা ঘটে।

কক্সবাজারে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৭

চট্টগ্রামের কক্সবাজারে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ২০ জন। শনিবার সকালে এসব দুর্ঘটনা ঘটে।

কক্সবাজার সদর ও চকরিয়া উপজেলায় এ দুটি দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

চকরিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আবুল হাশেম জানান, চকরিয়ার হারবাং দয়াল এলাকায় সকাল ৯টার দিকে মাইক্রোবাস দুর্ঘটনায় ঘটনাস্থলেই চারজন মারা যান।

আর কক্সবাজার দুর্ঘটনায় সদরে মারা যান একজন।

চিরিঙ্গা হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. আবুল কালাম আজাদ জানান, সকাল ৭টার দিকে কক্সবাজার সদর উপজেলার রশিদনগরে এলাকায় পিকআপ দুর্ঘটনায় আহত একজনকে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

এদিকে, কক্সবাজারের রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়ে সামনে একটি মিনিট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা খেলে দুইজন নিহত হয়েছেন।

শনিবার সকাল পৌনে ৬টার দিকে ঘন কুয়াশার কারণে প্রথমে গাছের সঙ্গে ও পরে স্কুলের বাউন্ডারি দেয়ালে ধাক্কা খেলে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্র জানায়, মিনিট্রাকটিতে চালকসহ তিনজন ছিল। এর মধ্যে ঘটনাস্থলে একজন মারা যায়। হাসপাতালে নেওয়ার পথে অন্যজন মারা যায়। তৃতীয়জনের অবস্থাও আশংকাজনক।

রামু হাইওয়ে পুলিশের ওসি আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দিনাজপুরে বাসচাপায় স্কুলশিক্ষকসহ নিহত ২

দিনাজপুরের নশিপুরে বাসচাপায় স্কুল শিক্ষকসহ দুইজন নিহত হওযার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন কমপক্ষে পাঁচজন। শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

হতাহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। আহত পাঁচজনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, দিনাজপুর-দশমাইল মহাসড়কে শনিবার সকালে নশিপুর এলাকায় বাসটি উল্টে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদোয়ানুল করিম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

ঝিনাইদহে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ শিক্ষক নিহত

ঝিনাইদহ সদর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় এহতেশামুল হক নতুন (৫৫) নামে এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন। এহতেশামুল চুয়াডাঙ্গা সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক।

শনিবার পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন। তাকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঝিনাইদহ সদর হাসপাতালের মেডিকেল অফিসার ড. অপূর্ব কুমার সাহা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

রাজধানীতে বাসের ধাক্কায় মেডিকেল ছাত্রী নিহত

রাজধানীতে বাসের ধাক্কায় সাবিরা জাহান নামে মেডিকেল কলেজের এক ছাত্রী নিহত হয়েছেন। শনিবার সকালে নয়াবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সাবিরা ন্যাশনাল মেডিকেল কলেজের ছাত্রী। নিহত সাদিয়া রাজশাহীর রাজপাড়া এলাকার হাসানুজ্জামানের মেয়ে। লাশ উদ্ধার করে হাসপাতালে নিচ্ছে পুলিশ।

জানা যায়, কমলাপুর রেলস্টেশন থেকে সিএনজি অটোরিকশায় চেপে কলেজে যাওয়ার পথে নয়াবাজারে একটি বাস তাদের বহনকারী অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দিলে মা ও মেয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাদিয়াকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, নিহত ছাত্রীর মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

টাঙ্গাইলে ট্রাক-সিএনজি সংঘর্ষে মা-ছেলে নিহত

টাঙ্গাইলের অশোকপুরে  ট্রাক-সিএনজি অটোরিক্সা সংঘর্ষে মা ও ছেলে নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট