১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২৪
বাংলাদেশ ক্রীড়াঙ্গনে এখন চলছে সংস্কার। এর অংশ হিসেবে দেশের সকল জেলা, বিভাগীয়, মহিলা ও উপজেলা ক্রীড়া সংস্থার কমিটি ভাঙা হয়েছে। এবার জেলা-বিভাগের ক্রীড়ার অ্যাডহক কমিটি গঠন হবে। সেই অ্যাডহক কমিটির একটি রূপরেখা দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।
আজ মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদ সচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত চিঠি সকল বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারদের প্রদান করা হয়েছে।
বিভাগ, জেলা ও উপজেলা ক্রীড়া পরিষদ তিন স্তরে অ্যাডহক কমিটি ৭ সদস্য বিশিষ্ট। সরাসরি ক্রীড়ার সঙ্গে সম্পৃক্ত (খেলোয়াড়, কোচ, রেফারী প্রমুখ) দুই জন সদস্য হিসেবে, ক্রীড়া সম্পৃক্ত/সংগঠক ছাত্র প্রতিনিধি একজন, ক্রীড়া সাংবাদিক একজন সদস্য হিসেবে জেলা, বিভাগীয় ও উপজেলা ক্রীড়া সংস্থায় থাকবেন। স্থানীয় প্রেক্ষাপটে সর্বজন শ্রদ্ধেয় গ্রহণযোগ্য ক্রীড়াসংশ্লিষ্ট ব্যক্তি সদস্য হিসেবে থাকবেন।
একইভাবে বিভাগীয় ক্রীড়া সংস্থায় পদাধিকার বলে আহ্বায়ক বিভাগীয় কমিশনার, জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক জেলা প্রশাসক ও উপজেলা ক্রীড়া সংস্থায় আহ্বায়ক উপজেলা নির্বাহী অফিসার। সদস্য সচিব হিসেবে সরকারি একজন কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। বিভাগীয় ক্রীড়া সংস্থায় উপপরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর (সংশ্লিষ্ট বিভাগীয় সদর দপ্তর যে জেলায় অবস্থিত সে জেলার), জেলা ক্রীড়া সংস্থায় সদস্য সচিব পদে জেলা ক্রীড়া অফিসার থাকবেন।
কোথাও জেলা ক্রীড়া অফিসার না থাকলে সেই দায়িত্ব পালন করবেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক। উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হিসেবে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কাজ করবেন।
এনএসসির এই নির্দেশনা মোতাবেক বিভাগীয় কমিশনার বিভাগীয় ক্রীড়া সংস্থা, জেলা প্রশাসক জেলা ক্রীড়া সংস্থার কমিটি গঠন করে অনুমোদনের জন্য জাতীয় ক্রীড়া পরিষদে পাঠাবে। উপজেলা নির্বাহী অফিসার উপজেলা ক্রীড়া সংস্থা গঠন করে জেলা প্রশাসকের কাছ থেকে অনুমোদন নেবেন।
বর্তমান অ্যাডহক কমিটি সাত সদস্য বিশিষ্ট হলেও অ্যাডহক কমিটির সভাপতি/আহ্বায়ক সভায় কোনো ব্যক্তিকে উপস্থিত করার বিশেষ অধিকার রাখবেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D