২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২৪
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে মৌলভীবাজারের রাজনগরে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
শুক্রবার (২৩ আগস্ট) বিকাল ৪টায় রাজনগরের মডেল মসজিদ আশ্রয় শিবির,লঙ্গরপুর এলাকায় ২ শতাধিক পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর, জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল,মৌলভীবাজার বাসদ আহ্বায়ক এডভোকেট মঈনুর রহমান মগনু, ছাত্র ফ্রন্ট জেলা আহ্বায়ক বিশ্বজিৎ নন্দী,জুবেল আহমদ ,সৃজন আহমদ প্রমূখ।
ত্রাণ বিতরণ কালে নেতৃবৃন্দ বলেন, ভারতের কখনো একতরফা পানি প্রত্যাহার ও কখনো আকস্মিকভাবে পানি ছেড়ে দেওয়ায় বাংলাদেশ এক প্রচণ্ড পানি রাজনীতির শিকারে পরিণত হয়েছে। একদিকে বৃষ্টি অন্যদিকে ভারত থেকে আসা পানির ঢলে দেশের বিস্তীর্ণ অঞ্চলে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। নেতৃবৃন্দ সরকার ও দেশবাসী কে দুর্গত মানুষদের পাশে দাঁড়ানোরআহ্বান জানান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D