সাংবাদিক মকসুদ আহমদ সড়ক দূর্ঘটনায় নিহত

প্রকাশিত: ৭:৫৪ পূর্বাহ্ণ, আগস্ট ২৩, ২০২৪

সাংবাদিক মকসুদ আহমদ সড়ক দূর্ঘটনায় নিহত

সিলেটে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে রাস্তায় কুকুরকে রক্ষা করতে গিয়ে ডিভাইডারে সঙ্গে ধাক্কা লেগে সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের সিলেট ব্যুরো প্রধান মকসদু আহমদ মারা গেছেন।

বৃহস্পতিবার (২৩ আগস্ট) দিবাগত রাত ৩টায় সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকার সিলেট-সুনামগন্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মকসুদ আহমদ সিলেট নগরীর মইয়াচর এলাকার মৃত জমশেদ আলীর ছেলে।

নিহতের ছোট জাবের আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে রাস্তায় একটি কুকুরকে রক্ষা করতে গিয়ে রাস্তার ডিভাইডারের সাথে ধাক্কা লাগে। আহত অবস্তায় স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট