২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২৪
সিলেট সিটি কর্পোরেশনের কন্ট্রাকটর ওয়েলফেয়ার এসোসিয়েশনর সাধারণ নির্বাচন আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেলে সিসিকের হলরুমে অনুষ্ঠিত সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
ওয়েলফেয়ার এসোসিয়েশের আহব্বায়ক দিলার আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আহব্বায়ক কমিটির সদস্যবৃন্দ ও সাধারণ ঠিকাদারবৃন্দের সাথে মত বিনিময় করা হয়। সভায় সাধারণ ঠিকাদারদের মতামতের ভিত্তিতে ওয়েলফেয়ার এসোসিয়েশনের আগামী কমিটি নির্বাচনের মাধ্যমে গঠন করার সিদ্ধান্ত গৃহিত হয়।
সকল সাধারণ ঠিকাদারের মতামতের ভিত্তিতে কন্ট্রাকটর ওয়েলফেয়ার এসোসিয়েশনের কমিটি একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন ধারা তালিকা ভুক্ত ঠিকাদার বৃন্দের সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত কমিটি গঠনের সিদ্ধান্ত চুড়ান্ত হলে সকলের উপস্থিতিতে আগামী ২৮ সেপ্টেম্বর শনিবার ভোট গ্রহনের তারিখ ধার্য্য করা হয়।
উক্ত সাধারণ সভায় সকলের মতামতের মাধ্যমে আহমদ হোসেন রেজাকে প্রধান করে সাত সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। কমিশনের অন্য সদস্যরা হলেন- মো. জহির হুসেন তুহিন, রাখাল দেব, নাদির খান, মাছুম ইফতেখার রসুল শিহাব, গোলাম রহমান চৌধুরী জাহেদ ও ইজ্জাদুর রহমান মুন্না।
উক্ত নির্বাচন কমিশন দ্রুত সময়ের মধ্যে নির্বাচনী প্রক্রিয়া ও নিয়মাবলি সাধারণ ঠিকাদারদের কাছে যথাসময়ে প্রকাশ করবেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D