বিশ্বনাথে আরেকটি মা’ম’লা, এবার আ’সা’মি সাবেক প্রতিমন্ত্রী

প্রকাশিত: ১:৪২ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২৪

বিশ্বনাথে আরেকটি মা’ম’লা, এবার আ’সা’মি সাবেক প্রতিমন্ত্রী

সিলেটের বিশ্বনাথে গত ৪ আগস্ট পৌর শহরের পুরাণ বাজার এলাকায় জামায়াত নেতা ও আল-হেরা শপিং সিটির ব্যবসায়ী আমজদ আলীর উপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (২১ আগস্ট) আমজদ আলী বাদী হয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরীকে প্রধান অভিযুক্ত করে মামলাটি দায়ের করেছেন।
সাবেক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী ছাড়াও মামলায় বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেস্টা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা মুহিবুর রহমান সুইটসহ ১০৮ জনকে অভিযুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছেন আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) রমা প্রসাদ চক্রবর্তী বলেন, মামলার অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
উল্লেখ্য, গত ৪ আগস্ট বিশ্বনাথ পৌর শহরের আল-হেরা শপিং সিটির ব্যবসায়ী ও জামায়াত নেতা আমজদ আলী নিজ বাড়ী থেকে ব্যবসা প্রতিষ্ঠানে আসার পথিমধ্যে পুরাণ বাজার এলাকাস্থ বাসিয়া সেতুর মুখে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তার (আমজদ) মোটর সাইকেলের গতিরোধ করে অতর্কিতভাবে হামলা করে। এসময় আমজদ আলীর ব্যবহৃত মোটর সাইকেলটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট