২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২৪
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর, আদমপুর ও ইসলামপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও চা বাগানের বন্যার্তদের মাঝে উপজেলা বিএনপি এর অঙ্গসংগঠন ও বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের লোকজন প্যাকেট শুকনো খাবার বিতরণ শুরু করেছেন। এসব প্যাকেটে ছিল শুকনো চিড়া, মুড়ি, গুড় প্রভৃতি।
বুধবার সকাল থেকে উপজেলা বিএনপির একাংশের সভাপতি গোলাম কিবরিয়া শফির নেতৃত্বে উপজেলা বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান পুস্প কুমার কানু, ইউপি সদস্য মোতাহের আলী, বিএনপি নেতা মাসুক আহমেদ, শহিদ সিরাজি, আবুল কাসেম, কামাল আহমেদ, সবুর মিয়া, রাজা মিয়া, আছিম মিয়া বাড়িতে বাড়িতে গিয়ে বন্যার্তদের মাঝে শুকনো খাবারের প্যাকেট বিতরণ করেন তারা। অপরদিকে মঙ্গলবার রাত থেকে আদমপুর ইউনিয়ন যুবদল নেতা ওয়াসির আহমেদের নেতৃত্বে আদমপুর ইউনিয়ন এর বিভিন্ন এলাকায় বন্যাদূর্গতদের মাঝে শুকনো খাবার বিতরণ করছে তাদের সহযোগিতা করছে বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের লোকজনও। এছাড়া কমলগঞ্জ উপজেলার আদমপুর, আলীনগরসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা বুধবার শুকনো খাবার বিতরণ করতে দেখা গেছে।
উপজেলা বিএনপির একাংশের সভাপতি গোলাম কিবরিয়া শফি জানান, আমাদের পক্ষ থেকে সহায়তা অব্যাহত আছে এবং বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D