সিলেটে ৩০ বস্তা ভারতীয় চিনি জব্দ

প্রকাশিত: ৯:৫৯ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২৪

সিলেটে ৩০ বস্তা ভারতীয় চিনি জব্দ

সিলেটে ৩০ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে পুলিশ। যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ২৫ হাজার টাকা।

রোববার (১৮ আগস্ট) বিকেলে মহানগরীর জালালাবাদ থানাধীন ২নং হাটখোলা ইউনিয়নের উমাইরগাঁও বাজার এলাকায় একটি ট্রাকসহ চিনিগুলো জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুসহ অজ্ঞাতনামা আসামীদের নাম ঠিকানা সংগ্রহের মাধ্যমে এজাহার দাখিল হবে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট