সপ্তবর্ণ শিল্পী গোষ্ঠী দক্ষিণ সুরমার সাবেক সভাপতিকে সংবর্ধনা প্রদান

প্রকাশিত: ৭:৩৩ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২৪

সপ্তবর্ণ শিল্পী গোষ্ঠী দক্ষিণ সুরমার সাবেক সভাপতিকে সংবর্ধনা প্রদান

সপ্তবর্ণ শিল্পী গোষ্ঠী দক্ষিণ সুরমার সাবেক সভাপতি, যুক্তরাজ্য প্রবাসী জহির উদ্দিন বাবর স্বদেশ আগমন উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠান গত ১১ আগস্ট রবিবার রাতে সিলেট নগরীর স্টেশন রোডস্থ সুরুজ আলী মার্কেটে শিল্পী গোষ্ঠীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সপ্তবর্ণ শিল্পী গোষ্ঠীর চীফ কনভেনার নোমান হোসেন দুলাল এর সভাপতিত্বে ও কনভেনার মেম্বার মোঃ মনিরুল ইসলাম সোহানের পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি যুক্তরাজ্য প্রবাসী জহির উদ্দিন বাবর।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন কনভেনার মেম্বার যথাক্রমে- কাকলি দত্ত মুন্নি, আল মামুন হেলাল, জালাল উদ্দিন জসলু, রুহুল আমিন রুহেল, ইকবাল কামাল, দিলওয়ার হোসেন, কামাল আহমেদ, অপু আহমেদ, মকবুল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে সংগঠনের সাবেক সভাপতি, যুক্তরাজ্য প্রবাসী জহির উদ্দিন বাবর-কে সম্মাননা ক্রেস্ট ও ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা প্রদান করেন সপ্তবর্ণ শিল্পী গোষ্ঠীর চীফ কনভেনার নোমান হোসেন দুলাল সহ নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সংগীত শিল্পীরা গান পরিবেশনের মাধ্যমে মানুষের মনের কথা প্রকাশ করেন। শিল্পীদের গান শোনে আনন্দ উপভোগের পাশাপাশি মানুষের মন প্রফুল্ল হয়। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে শিল্পীরা গান গেয়ে অবদান রেখে যাচ্ছে। শিল্পীদের যথাযথ মূল্যায়ণ করার জন্য সপ্তবর্ণ শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে আহবান জানান। বিজ্ঞপ্তি


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট