সিলেটে খেলাফত মজলিসের শোকরানা মিছিল সমাবেশ

প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২৪

সিলেটে খেলাফত মজলিসের শোকরানা মিছিল সমাবেশ

ছাত্র-জনতার গণ-আন্দোলনে স্বৈরাচারী হাসিনা সরকারের পতনে খেলাফত মজলিস সিলেট মহানগর শাখর উদ্যোগে এক শোকরানা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

৯ আগস্ট শুক্রবার বাদ জুমা বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্রা পয়েন্টে সমাবেশ অনুষ্ঠিত হয়।

খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ জাবেদুল ইসলাম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সিলেট জোনের সহকারী পরিচালক অধ্যক্ষ আব্দুল হান্নান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সিলেট জেলা সভাপতি মাওলানা নেহাল আহমদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট মহানগর সহসভাপতি মাওলানা শাহ আশিকুর রহমান, আব্দুল হান্নান তাপাদার, মাওলানা রওনক আহমদ, ডাঃ মুহাম্মদ ফয়জুল হক, কে.এম আবদুল্লাহ আল মামুন, মাওলানা ইমদাদুল হক নোমানী, সিলেট জেলা সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন, মহানগর সহসাধারণ সম্পাদক মাওলানা জুনায়েদ আহমদ, মাসুদ আহমদ, জেলা সাংগঠনিক সম্পাদক হাফিজ শিব্বির আহমদ, ইসলামী ছাত্র মজলিসের সিলেট পূর্ব জেলা সভাপতি মুজিবুর রহমান খান, পশ্চিম জেলা সভাপতি ইমদাদুল হক ইমরান, মহানগর সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, ছাত্র জনতার আপোষহীন সংগ্রাম আর হাজারো শহীদের রক্তের বিনিময়ে দেশ আজ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। এই জন্য আমরা মহান আল্লাহর শোকরিয়া আদায় করছি এবং সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। স্বৈরাচারি খুনী হাসিনার কবল থেকে বাংলাদেশের মানুষ মুক্তি পেয়েছে। এ অভ্যুত্থান দেশের হাজারো শহীদ, আর লাখো ছাত্র-জনতার ত্যাগের ফসল।দেশবাসী দুর্নীতি ও ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ দেখতে চায়। আগামীতে একটি অবাধ সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। অতীতের স্বৈরাচারী সরকারের পতন থেকে এ দেশের রাজনৈতিক নেতৃত্ব শিক্ষা গ্রহণ করে দুর্নীতি ও ফ্যাসিবাদমুক্ত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট