১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০১৭
সিলেট স্কলার্সহোম এর অধ্যক্ষ বিগ্রেডিয়ার জেনারেল জুবায়ের সিদ্দিকী বলেছেন, ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করে আমাদেরকে বাংলাভাষা চর্চা ও ব্যবহারে আরো সচেতন ও উদ্যোমী হতে হবে। ব্যক্তি থেকে জাতীয় পর্যায়ের সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার একুশের চেতনা। শুদ্ধ ভাষা চর্চা সময়ের অপরিহার্য দাবী।
তিনি গত ২১ ফেব্রæয়ারী মঙ্গলবার বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা শাহপরান থানা শাখার উদ্যোগে আয়োজিত অমর একুশে ফেব্রæয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
সংস্থার সভাপতি সৈয়দ আকরাম আল সাহানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জব্বার আহমদ পাপ্পুর পরিচালনায় কোরআন থেকে তেলাওয়াত করেন নিয়াজ উদ্দিন কুদ্দুছ খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংস্থার জেলা শাখার নির্বাহী সদস্য এডভোকেট আলী হায়দার, সংস্থার সহ সভাপতি অধ্যাপক কবি নাজমুল আনসারী ও মাহবুবুর রহমান এরশাদ, কবি শওকত হাসান আকঞ্জী, সংস্থার নির্বাহী সদস্য মোঃ সেলিম উদ্দিন, সদস্য ইমদাদুল ইসলাম পাপ্পু, জামরুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন সংস্থার নির্বাহী সদস্য আবুল কালাম, নার্গিছ কবির, নাজমিন খানম, আশরাফুজ্জামান, শাহীন আহমদ, শাফি আহমদ সাবেল, মোঃ লায়েক, মোঃ নাজমুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D