১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০১৭
এমদাদ হোসেন চৌধুরী দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত রোববার রাতে নগরীর চৌকিদেখীর ৬নং গলি মাঠে ৬ নম্বর ওয়ার্ডবাসীর উদ্যোগে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় জামাল ও জামিল জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ান হয় সাদ্দাম ও সাজ্জাদ জুটি। তৃতীয় স্থান অধিকার করে শাহরিয়ার ও ইখতিয়ার জুটি। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন সাজ্জাদ ও ম্যাচ অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন জামাল। ফাইনাল খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ রেজাউল করিম। এলকার মুরব্বি চান মিয়ার সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ ও ক্রীড়ানুরাগী বদরুজ্জামান সেলিম। স্বাগত বক্তব্য রাখেন টুর্ণামেন্টের প্রবর্তক এমদাদ হোসেন চৌধুরী। জ্ঞানেন্দ্র ধর রুমুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ডাঃ মো. আব্দুল আহাদ, ডাঃ কয়ছর আহমদ, বিগেডিয়ার (অব.) তজাম্মুল হক, সৈয়দ আহাদুর নূর তপন, ডাঃ আব্দুস সহিদ, নাজিম উদ্দিন, হাজরি মিয়া, আব্দুল হক, আব্দুল কাদির, মো. জালাল আহমদ, মো. লালু মিয়া, মাসুম আহমদ, মো. সাব্বির আহমদ, মো. আলতাফুর রহমান, মো. মীর আলী, মো. চুনু মিয়া, মো. খলিলুর রহমান, হাজী সিরাজ মিয়া, মো. জলিলুর রহমান, সোহরাব আহমদ, রুমু ধর, মঈদ উদ্দিন, সাহেদ আহমদ, সাজ্জাদ হোসেন, খলিল আহমদ, মো. গিয়াস উদ্দিন আহমদ প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D