২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০১৭
২৩ ফেব্রুয়ারি ২০১৭, বৃহস্পতিবার ।। সিলেট জেলা যুবদল নেতা সাইফুল ইসলাম সাইফুলের পিতা, বিএনপি নেতা নামর আলী ইন্তেকাল করেছেন ( ইন্না………রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বৎসর। গতকাল বুধবার সকাল ৮ টা ৪৫ মিনিটের সময় খাদিমপাড়া ইউনিয়নের বহর আবাসিক এলাকার নিজ বাড়ীতে তিনি মৃত্যু বরণ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
গতকাল ২২ ফেব্রুয়ারি বুধবার বাদ আসর স্থানীয় বহর আবাসিক এলাকা জামিয়া মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।জানাজা শেষে মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম, সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জেলা যুবদলের সাধারন সম্পাদক মামুনুর রশিদ মামুন, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কামরুল হাসান শাহীন , বিএনপি নেতা নিজাম ইউ জায়গীরদার, আইয়ুব আলী সজীব, ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর আলম, যুবদল নেতা জায়েদুল ইসলাম জাহাঙ্গীর প্রমুখ।
সিলেট জেলা বিএনপির শোক : সিলেট জেলা যুবদল নেতা সাইফুল ইসলাম সাইফুলের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক বার্তা পাঠিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, সাধারণ সম্পাদক আলী আহমদ । তারা শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
জেলা যুবদলের শোক : মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবার ও পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান সিলেট জেলা যুবদলের সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন।
শাহপরান থানা যুবদল : সিলেট জেলা যুবদল নেতা সাইফুল ইসলাম সাইফুলের পিতৃ বিয়োগে শাহপরান থানা যুবদলের আহবায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব সাইদ আহমদ, যুগ্ম-আহবায়ক কামাল আহমদ,মাছুদ আলী মাছুম, খসরুজ্জামান, শাহ আলম, আব্দুল মালেক, দেওয়ান রফিক প্রমূখ নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
জিয়া পরিষদ : কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী আশফাক আহমদ, মহানগর সভাপতি অধ্যাপক ড. মোজাম্মেল হক, সাধারন সম্পাদক ডাঃ আরিফ আহমেদ মোমতাজ রিফা, সিনিয়র সহ-সভাপতি নিজাম উদ্দিন জায়গীরদার, সহ-সভাপতি অধ্যক্ষ জিল্লুর রহমান শোয়েব, সৈয়দ রেজাউল করিম আলো, যুগ্ম-সম্পাদক শামীম মজুমদার, প্রচার সম্পাদক সাহেদ আহমদ প্রমুখ নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে মরহুমের রূহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমাবেদনা জ্ঞাপন করেছেন।
খাদিমপাড়া ইউনিয়ন বিএনপির শোকঃ
খাদিমপাড়া ৪নং ওয়ার্ডের সাবেক সহ-সভাপতি নামর আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ৪নং খাদিমপাড়া ইউনিয়নের সভাপতি হাজী আফরুজ মিয়া চেয়ারম্যান , সিনিয়র সভাপতি আলহাজ্ব গৌছ উদ্দিন পাখি, সাধারন সম্পাদক বদরুল ইসলাম আজাদ ও সাংগঠনিক সম্পাদক ফয়জুর রহমান ফয়জু । তারা মরহুমের রূহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমাবেদনা জ্ঞাপন করেছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D