৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৩ অপরাহ্ণ, জুন ২১, ২০২৪
শেখ হাসিনার সফর দ্বিপক্ষীয় অংশীদারিত্বকে জোরদার করবে : ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।
শুক্রবার (২১ জুন) ভারতের রাজধানী দিল্লির হোটেল তাজ প্যালেসে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়াদিল্লিতে পৌঁছানোর পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশ ভারতের গুরুত্বপূর্ণ অংশীদার ও বিশ্বস্ত প্রতিবেশী। এই সফর দ্বিপক্ষীয় অংশীদারিত্বকে আরো জোরদার করবে।’
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এ সময় উপস্থিত ছিলেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২১ ও ২২ জুন ভারত সফর করছেন।
অষ্টাদশ লোকসভা নির্বাচনের পর ভারতে সরকার গঠনের পর এটাই প্রথম দ্বিপক্ষীয় রাষ্ট্রীয় সফর।
সফরকালে ভারতের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দ্বিপক্ষীয় আলোচনা ছাড়াও দেশটির প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু ও উপরাষ্ট্রপতি শ্রী জগদীপ ধনখড়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে।
গত ৯ জুন ভারতের প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেয়া আন্তর্জাতিক নেতাদের মধ্যে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সূত্র : ইউএনবি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D