২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২১ পূর্বাহ্ণ, জুন ২১, ২০২৪
রংপুরে ওভারটেক করতে গিয়ে দু’টি কোচের সংঘর্ষে দু’জন নিহত এবং কমপক্ষে ১৩ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার রাতে রংপুর-ঢাকা মহাসড়কের পীরগঞ্জের মাদারহাটে এই দুর্ঘটনা হয়।
বড়দরগা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মজিবুর রহমান জানান, রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী বেস্টওয়ান পরিবহনের একটি কোচকে ওভারটেক করার সময় হানিফ পরিবহনের কোচ পেছন থেকে ধাক্কা দেয়। এতে দু’টি গাড়ি দুর্ঘটনার কবলে পরে। ঘটনাস্থলেই মারা যান দু’জন।
তিনি আরো জানান, এদের মধ্যে মিন্টু মিয়া (৩০) নামের একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি মিঠাপুকুর উপজেলার হৈবতখা এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। মৃত অপরজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।
এ ঘটনায় আহত দু’জনকে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স এবং বাকি ১১ জনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বাস দু’টিকে উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় মামলা হয়েছে।
আবুল হোসেন, আকবর আলী, তাসলিমাসহ একাধিক যাত্রীরা জানিয়েছে, হানিফ পরিবহনের চালক নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। মডার্ণ মোড় থেকে ওঠার পর থেকেই দ্রুতগতিতে গাড়ি চালাচ্ছিলেন তিনি। বার বার যাত্রীরা বারণ করলেও চালক কোনো কথা শোনেননি। সামনের গাড়িকে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনা হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D