১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম ও দিনার খান হাসুকে বরখাস্তের নিন্দা জানিয়েছেন বিএনপি’র তিন কেন্দ্রীয় নেতা। বুধবার এক যুক্ত বিবৃতিতে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হাসান জীবন, দুই সহ-সাংঠনিক সম্পাদক ও সাবেক এমপি যথাক্রমে দিলদার হোসেন সেলিম ও কলিম উদ্দিন আহমদ মিলন এ নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ফরহাদ চৌধুরী শামীম সিটি কর্পোরেশনের তিন তিন বারের এবং দিনার খান হাসু দুই দুই বারের নির্বাচিত কাউন্সিলর। পাশাপাশি ফরহাদ চৌধুরী শামীম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এবং মহানগর বিএনপির সাবেক কোষাধ্যক্ষ এবং দিনার খান হাসু মহানগর বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, সম্পূর্ণ প্রতিহিংসার বশবর্তী হয়ে বিএনপির এই দুই জনপ্রিয় কাউন্সিলরকে বরখাস্ত করা হয়েছে। এ প্রসঙ্গে তারা বলেন, সরকার বিএনপি সমর্থিত মেয়র-কাউন্সিলরদের সম্পূর্ণ ‘ষড়যন্ত্রমূলকভাবে’ একের পর এক দায়িত্ব থেকে অব্যাহতি-বরখাস্ত করছে। এ দুজন কাউন্সিলরকে বরখাস্ত করা এরই ধারাবাহিকতা। তারা অবিলম্বে এ দুজন কাউন্সিলরকে স্বপদে পুনর্বহালের আহ্বান জানিয়ে বলেন, অন্যথায় এ নিয়ে উদ্ভূত পরিস্থিতির দায়ভার সংশ্লিষ্টদের বহন করতে হবে। -বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D