নিজ বাড়ীর আমগাছে ঝুলছিল কিশোরের মরদেহ

প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ণ, জুন ২, ২০২৪

নিজ বাড়ীর আমগাছে ঝুলছিল কিশোরের মরদেহ

নীলফামারীর ডোমারে রাব্বি হোসেন (১৮) নামে এক মাদকসেবী কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

রাব্বি হোসেন ডোমার পৌরসভার ১নং ওয়ার্ডের মাদরাসা পাড়া এলাকার নেয়াজ আলীর ছেলে।

রোববার (২ জুন) সকাল সাড়ে নয়টায় মাদক সেবনের টাকা না পেয়ে নিজ বাড়ীর আম গাছে উঠে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ওই কিশোর। খবর পেয়ে ডোমার থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠিয়েছে।

ছেলেকে মাদকের ভয়াল থাবা থেকে ফেরাতে এবং তার নির্যাতনের হাত থেকে বাচঁতে প্রশাসনের সহযোগীতার জন্য দ্বারে দ্বারে ঘুরেও কোন সহযোগীতা পাননি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী এই পরিবারটি। উপজেলা থেকে থানা অব্দি ঘুরেও কোন সহযোগীতা পায়নি তারা।

মৃত রাব্বির বাবা নেয়াজ আলী বলেন, ছেলেকে মাদক থেকে ফেরাতে উপজেলা নির্বাহী অফিসার ও থানায় সহযোগীতা চাইলেও পাননি বলে কান্না জড়িত কন্ঠে তিনি জানান।

ডোমার থানার অফিসার ইনচার্জ মহসীন আলী লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। তারা আমার কাছে এসেছিল সহযোগীতার জন্য আমি তাদের লিখিত আকারে আমার কাছে অভিযোগ করতে বলেছি।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট