২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
প্রবাসী সাবেক দুই ছাত্রনেতাকে জেলা ও মহানগর ছাত্রদলের সংবর্ধনা
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপি সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন- শহীদ জিয়া পরিবার ও জাতীয়তাবাদী শক্তিকে নিশ্চিহ্ন করতে সুদুরপ্রসারী ষড়যন্ত্র চলছে। সকল ষড়যন্ত্র মোকাবেলায় শহীদ জিয়ার আদর্শের সৈনিকদেরকে অগ্রনী ভুমিকা পালন করতে হবে। গনতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে দেশের গন্ডি পেরিয়ে প্রবাসেও জিয়ার সৈনিকরা গুরুত্বপুর্ন ভুমিকা পালন করে যাচ্ছেন। দেশপ্রেমিক জনতা তাদের এ অবদানকে কখনো ভুলবেনা।
তিনি গতকাল সিলেট জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে এম.সি কলেজ ছাত্রদলের সাবেক মেধাবী ছাত্রনেতা আয়ারল্যান্ড প্রবাসী মীর হাবিবুর রহমান হাবিব এবং যুক্তরাজ্য প্রবাসী মাহতাবুর রহমান মাহতাবের সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক ও সিলেট জেলা ছাত্রদলের সভাপতি সাঈদ আহমদের সভাপতিত্বে, সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ন সাধারন সম্পাদক আব্দুল মালেকের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সিদ্দিকুর রহমান পাপলু।
অন্যান্যদের
মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিএনপি নেতা ছালিক চৌধুরী, শাহজাহান সেলিম, আমিন উদ্দিন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি সুহেল মাহমুদ, হানুর ইসলাম ইমন, যুগ্ন সাধারন সম্পাদক মিজানুর রহমান নেছার, অলি চৌধুরী, সহ-সাধারন সম্পাদক মতিউর রহমান আফজল, সহ-সাংগঠনিক সম্পাদক কয়েস আহমদ, আলী আহমদ আলম, কল্লোল জ্যোতি বিশ্বাস জয়, মনিরুজ্জামান মনির, মারুফ হোসেন তালুকদার, জাকির আহমদ, দিলোয়ার হোসেন জয়, তাজউদ্দীন সহ অসংখ্য নেতাকর্মী ।
উপস্থিত অতিথি ও ছাত্রদল নেতৃবৃন্দ সাবেক ছাত্রনেতা মীর হাবিবুর রহমান হাবিবকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D