১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০২ অপরাহ্ণ, মে ১০, ২০২৪
শেষ ওভারে জয়ের জন্য ১৪ রান দরকার ছিল জিম্বাবুয়ের। ছিটকে যাওয়া এই ম্যাচের শেষ ওভারের প্রথম ৩ বলে ৭ রান তুলে নিয়ে জমিয়ে ফেলেছিল সফরকারীরা। তবে অলরাউন্ডার সাকিব আল হাসানের অভিজ্ঞতার আর নৈপুণ্যে কাছে শেষ পর্যন্ত পেরে উঠেনি তারা। শেষ পর্যন্ত ৫ রানে হেরেছে জিম্বাবুয়ে।
শুক্রবার (১০ মে) মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৯ দশমিক ৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৪৩ তুলে বাংলাদেশ। দলের হয়ে ৩৭ বলে সর্বোচ্চ ৫২ রান করেন তানজিদ। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে ১৯ দশমিক ৪ ওভারে ১৩৮ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ে। এতে ৫ রানের জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ৪-০ ব্যবধানে এগিয়ে থাকলো বাংলাদেশ।
এর আগে, ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটিতে দুর্দান্ত শুরু পেয়েছিল বাংলাদেশ। কোনো উইকেট না হারিয়েই ১১ ওভারে ১০০ রান তুলে ফেলেন দুই ওপেনার সৌম্য ও তামিম।
দলীয় ১০১ রানের মাথায় প্যাভিলিয়নের পথ ধরেন আগ্রাসী মেজাজে ব্যাট করতে থাকা তানজিদ। জঙ্গির বলে ক্যাম্পবেলের মুঠোবন্দি হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৫২ রান।
তরুণ এই ওপেনার ফেরার পর আরেক ওপেনার সৌম্যও উইকেটে থিতু হতে পারেননি। ফেরার আগে ২ ছক্কা ও তিন চারে ৩৪ বলে ৪১ রানের ইনিংস সাজান সৌম্য।
এবার সমর্থকদের হতাশ করেন হৃদয়। রাজার বলে সুইপ করতে গিয়ে ডিপ-স্কয়ার লেগে বেনেটের তালুবন্দি হন মিডল-অর্ডার এই ব্যাটার।
দীর্ঘ ১০ মাস পর টি–টোয়েন্টিতে ফিরে ৩ বলের বেশি টিকতে পারেননি সাকিব। বেনেটের বলে বোল্ড হয়ে মাত্র এক রানেই প্যাভিলিয়নের পথ ধরেন। এরপর ওভারের শেষ বলে শান্তকে ফিরিয়েছেন বেনেট।
এরপর একে একে ফেরেন জাকির, রিশাদ, তাসকিন, তানভির, তানজিম এবং ফিজ। এতে নির্ধারিত ২০ ওভারের আগেই গুটিয়ে যায় বাংলাদেশ। শেষ পর্যন্ত সবকটি উইকেট হারিয়ে ১৪৩ রানের পুঁজি পায় বাংলাদেশ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D