২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০১৭
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. আকবর আলি খান বলেছেন, জাতীয় কোনো ইস্যু নিয়ে বিতর্ক দেখা দিলে গণভোটের আয়োজন করতে হবে। গণতন্ত্র সুসংহত করার জন্য গণভোটের বিকল্প নেই।
শনিবার দুপুরে রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এক বিতর্ক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
ইউরোপীয় ইউনিয়ন থেকে ইংল্যান্ড বের হওয়ার উদাহরণ টেনে তিনি বলেছেন, ‘ব্রেক্সিটের ব্যাপারে ইংল্যান্ড সরকার একা সিদ্ধান্ত নেয়নি। জনগণের ওপর ছেড়ে দিয়েছিল। তারা গণভোটের আয়োজন করেছিল। জনগণ চায়নি ইংল্যান্ড ইউরোপীয় ইউনিয়নে থাকুক, ফলে ইংল্যান্ড সরকারও ব্রেক্সিট বাস্তবায়নের ঘোষণা দিয়েছিল।’
ড. আকবর আলী খান বলেন, ‘আমরা সব কিছু রাজনৈতিক দলের ওপর ছেড়ে দিয়েছি, এতে গণতন্ত্র প্রতিষ্ঠা পায় না। জনগণের ওপর কিছু বিষয় ছেড়ে দেয়া উচিত।’
তিনি আরো বলেন, ‘গণভোট করার জন্য রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন দরকার। কথায় কথায় রাজনৈতিক নেতারা প্রতিশোধ গ্রহণ করে থাকে, এই সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। জাতীয় কোনো ইস্যু নিয়ে বিতর্ক দেখা দিলে গণভোটের আয়োজন করতে হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D