দক্ষিণ সুরমায় বাসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

প্রকাশিত: ১১:৩৯ অপরাহ্ণ, মে ১, ২০২৪

দক্ষিণ সুরমায় বাসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

সিলেটের দক্ষিণ সুরমায় সড়ক পারাপারের সময় বাসের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বুধবার (১ মে) দুপুর সাড়ে ১২টার দিকে দক্ষিণ সুরমার অতিরবাড়িতে সিলেট-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাফিজ চান আলী (৭০) দক্ষিণ সুরমা উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মৃত আজর আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে অতিরবাড়ি এলাকায় সিলেট-ঢাকা মহাসড়ক পার হচ্ছিলেন হাফিজ চান আলী। এসময় ঢাকাগামী বাস (ঢাকা মেট্রো-১১-৬৬৭৫) তাঁকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক চান আলীকে মৃত ঘোষণা করেন।

এদিকে, দুর্ঘটনার পর বাস রেখে চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি তাদের হেফাজতে নেয়।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন- বাসের চালক ও হেল্পার পলাতক। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট