বিশ্বনাথে মেয়রের প্রতিবাদ সভায় হামলা, ৩০ জনের নামে মামলা

প্রকাশিত: ১১:২৮ অপরাহ্ণ, মে ১, ২০২৪

বিশ্বনাথে মেয়রের প্রতিবাদ সভায় হামলা, ৩০ জনের নামে মামলা

সিলেটের বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমানের প্রতিবাদ সভায় হামলার ঘটনায় ৩০ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।

মামলায় তিনজন কাউন্সিলর, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও পৌরসভা আওয়ামী লীগরে আহবায়কসহ আ.লীগ, যুবলীগ নেতারা আসামি রয়েছেন।

বুধবার (১ মে) মেয়রের গাড়ি চালক হেলাল মিয়া (৪০) বাদি হয়ে এই মামলাটি দায়ের করেন। মামলা নং-(১)।

মামলায় ৩০ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাতনামা আরও ২৫/৩০জনকে আসামি রাখা হয়েছে।

মামলায় প্রধান আসামি করা হয়েছে বিশ্বনাথ পৌরসভার প্যানেল মেয়র কাউন্সিলর রফিক হাসানকে।

বাকি আসামিরা হচ্ছেন- উপজেলা আ.লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীম আহমদ, পৌর কাউন্সিলর জহুর আলী, পৌর কাউন্সিলর শামীম নুর, যুবলীগ নেতা আব্দুল হক, আ.লীগ নেতা জুনাব আলী, পৌর স্বেচ্চাসেবক লীগের যুগ্ম সম্পাদক শামীম আহমদ, পৌর আ.লীগ নেতা রাজু আহমদ খান, স্বেচ্চাসেবক লীগ নেতা ফয়সল আহমদ, পৌর আ.লীগের আহবায়ক আব্দুল জলিল জালাল, উপজেলা আ.লীগের যুগ্ম আহবায়ক মকদ্দছ আলী, আ.লীগ নেতা আজিজুর রহমান বাবুল, যুবলীগ নেতা রাজন আহমদ অপু, আ.লীগ নেতা আব্দুস সালাম, যুবলীগ নেতা ফয়জুল ইসলাম জয়, আ.লীগ নেতা শানুর আলী, যুবলীগ নেতা শফিক মিয়া, রাসেল আহমদ, বকুল মিয়া, কদ্দুছ আলী, জয়নাল, লাল মিয়া, আব্দুল গফ্ফার, শ্রমিক লীগ নেতা এলাইছ মিয়া, যুবলীগ নেতা রাব্বি, ওলিউর রহমান, জাহিদ, কাদির মিয়া, আ.লীগ নেতা আল হেলাল ও স্বেচ্চাবেক লীগ নেতা রফিক মিয়া।

গত রোববার (২৮ এপ্রিল) মেয়র মুহিবুর রহমানের উপর মিথ্যা মামলার প্রতিবাদ সভায় হামলা করার ঘটনায় এই মামলা দায়ের করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট