২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২৪
মহামান্য রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন এর কাছ থেকে দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ স্বর্ণ পদক গ্রহণ করেছেন সীমান্তিকের প্রতিষ্ঠাতা ও চীফ পেট্রন, দেশের সর্বপ্রথম সিলেটে প্রতিষ্ঠিত আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, কমিউনিটি ক্লিনিক ট্রাস্টি বোর্ডের নির্বাহী সদস্য, সীমান্তিক আইডিয়াল টিচার্স ট্রেনিং কলেজ সিলেটের গভর্নিং বডির সভাপতি, মানব সম্পদ উন্নয়ন খ্যাত ব্যক্তি বীর মুক্তিযোদ্ধা ড. আহমদ আল কবির।
গতকাল ৩০ এপ্রিল মঙ্গলবার দুুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে কমিউনিটি ক্লিনিক দিবস ও দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেশীয় ও আন্তর্জাতিক অঙ্গনে মানব সম্পদ উন্নয়ন ও স্বাস্থ্যখাতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশের তিন বিশিষ্টজনকে দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ স্বর্ণ পদক প্রদান করা হয়। তাদের মধ্যে সিলেটের কৃতি সন্তান সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মেম্বার বীর মুক্তিযোদ্ধা ড. আহমদ আল-কবির দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ স্বর্ণ পদক গ্রহণ করেছেন।
স্বর্ণ পদক লাভ করা পর ডক্টর আহমদ আল কবির অনুভূতি ব্যক্ত করে বলেন, আমার এ অর্জন জকিগঞ্জ-কানাইঘাটবাসীর অর্জন। জকিগঞ্জ-কানাইঘাট তথা সিলেটবাসীকে তার সফলতার অর্জন উৎসর্গ করে তিনি আল্লাহ’র শুকরিয়া আদায় করে সিলেটবাসীর দোয়াও চেয়েছেন।
সীমান্তিক আইডিয়াল টিচার্স ট্রেনিং কলেজ সিলেটের গভর্নিং বডির সভাপতি ড. আহমদ আল কবির দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ স্বর্ণ পদক লাভ করায় অভিনন্দন জানিয়েছেন সীমান্তিক আইডিয়াল টিচার্স ট্রেনিং কলেজ সিলেটের অধ্যক্ষ ও সীমান্তিক শিক্ষার পরিচালক মোঃ আব্দুর রউফ তাপাদার। বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D