২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৯ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২৪
সারাদেশে যখন তীব্র গরমে জনজীবন অতিষ্ট, রাজধানী ঢাকায় গরম কমাতে ছড়ানো হচ্ছে কৃত্রিম বৃষ্টি, তখন সিলেটে নেমেছে স্বস্তির বৃষ্টি।
শুক্রবার রাতভর বর্ষণের পর শনিবার (২৭ এপ্রিল) সন্ধ্যারাতেও সিলেট নগরীসহ বিভাগের বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে। তীব্র গরমের মধ্যে স্বস্তির বৃষ্টিতে আনন্দিত সিলেটবাসী।
আবহাওয়া অধিদপ্তর সিলেট কার্যালয়ের তথ্যমতে শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার সন্ধ্যে ৬টা পর্যন্ত সিলেট নগরীতে ৮৪ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
অধিদপ্তরের সহকারি আবহাওয়াবিদ শাহ মো সজিব হোসাইন জানিয়েছেন, সিলেটে বৃষ্টিপাতের এ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D