সিলেটে ৮ লক্ষাধিক টাকার ভারতীয় ঔষধসহ গ্রেফতার ২

প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২৪

সিলেটে ৮ লক্ষাধিক টাকার ভারতীয় ঔষধসহ গ্রেফতার ২

সিলেটের গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে ৮ লক্ষাধিক টাকার ভারতীয় ঔষধসহ ২ চোরাকারবারীকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে চালিয়ে থানা এলাকার ৬ নং ফতেপুর ইউনিয়নের অন্তর্গত গোসাইনপুরে ফতেপুর-ধুপাগুল রাস্তায় চেকপোষ্ট করাকালীন সময় একটি রেজিঃবিহীন সিএনজি চালিত অটোরিক্সা হতে এসব ঔষধসহ চোরাকারবারীদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার বিন্নাকান্দির আব্দুল জলিলের পুত্র কাদির আজাদ (২২), বড়নগর মৃত আহমদ আলীর পুত্র দুলাল আহমেদ(২৮)।

গোয়াইনঘাট থানা পুলিশ সূত্রে জানা যায় বৃহস্পতিবার ভোরে এসআই মোঃ আজিজুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ এক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গোয়াইনঘাট থানাধীন ৬নং ফতেপুর ইউনিয়নের অন্তর্গত গোসাইনপুর সাকিনস্থ জনৈক সব্বির মহাজনের বাড়ীর সামনে ফতেপুর-ধুপাগুল সড়কে চেকপোষ্ট ডিউটি চলাকালীন সময়ে একটি রেজিঃবিহীন সিএনজি চালিত অটোরিক্সায় যাত্রী ও মালামাল নিয়ে সন্দেহ হলে তল্লাশি করে ঐ সিএনজি অটোরিকশা থেকে বাংলাদেশী টাকায় ৮ লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকারের ঔষধ উদ্ধার করা হয়।

গোয়াইনঘাট থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাসহ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট