কমলগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা আদায়

প্রকাশিত: ৭:০৭ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২৪

কমলগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা আদায়

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শফিকুল ইসলাম এর নেতৃত্বে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারের বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী, খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ফোর্সের সহযোগিতায় উক্ত তদারকি অভিযানে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা না রাখা, মিথ্যা বিজ্ঞাপন দিয়ে খাদ্য পণ্য বিক্রয় করা, ক্রেতা সাধারণকে মিথ্যা বিজ্ঞাপন দিয়ে প্রতারণা করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে শশশেরনগর বাজারের ভিতর বাজারে অবস্থিত বিছমিল্লাহ মসলা প্রোডাক্টসকে ২০ হাজার টাকা এবং স্টেশন রোডে অবস্থিত মদন এন্ড ব্রাদার্সকে ১ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

অভিযানে মোট ২ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ২১ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট