২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৭ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২৪
ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের প্রস্তাবিত রুয়ান্ডা বিল বিরোধী দলগুলোর আপত্তি সত্ত্বেও অবশেষে পাস হয়েছে। সোমবার যুক্তরাজ্যের পার্লামেন্টে বিলটি পাস হয়।
মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঝুঁকিপূর্ণ অভিবাসীদের বিপজ্জনক ক্রসিং করা থেকে বিরত রাখার পাশাপাশি অপরাধী চক্রকে ভাঙতে এই পদক্ষেপ। এই বিলটি স্পষ্ট করে দিয়েছে যে কেউ অবৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশ করলে তারা এখানে থাকতে পারবে না।
তিনি আরও বলেন যে রুয়ান্ডায় অভিবাসীদের নিয়ে প্রথম ফ্লাইট জুলাইয়ের মাঝামাঝি ছেড়ে যেতে পারে।
বিরোধী দলগুলির আপত্তির মুখে বিলটি পাঁচ মাসের জন্য স্থগিত করা হয়েছিল। এখন শুধু আইনে পরিণত হওয়ার অপেক্ষা।
যুক্তরাজ্য ২০২২ সালের এপ্রিলে দেশটির সরকারের সাথে একটি পাঁচ বছরের চুক্তি স্বাক্ষর করে। চুক্তি অনুসারে, রুয়ান্ডা যুক্তরাজ্য সরকারের আর্থিক সহায়তার বিনিময়ে পাঁচ বছরের জন্য দেশে অভিবাসীদের আতিথ্য দেবে। যুক্তরাজ্য তাদের পুনর্বাসনের জন্য অতিরিক্ত অর্থ প্রদানের প্রতিশ্রুতিও দিয়েছে। অভিবাসীদের নিয়ে প্রথম ফ্লাইটটি সে বছর উড্ডয়নের কথা ছিল, কিন্তু পরে ইউরোপীয় মানবাধিকার আদালতের আদেশে তা বাতিল করা হয়।
এদিকে, রুয়ান্ডা বিলটিকে অমানবিক বলে বর্ণনা করেছে যুক্তরাজ্যের বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং আন্তর্জাতিক সম্প্রদায়। মঙ্গলবার জাতিসংঘের শরণার্থী সংস্থা এবং ইউরোপ কাউন্সিল উভয়ই যুক্তরাজ্যকে তাদের পরিকল্পনা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে। কারণ আইনটি মানবাধিকার সুরক্ষাকে ক্ষুণ্ন করে এবং বিশ্বব্যাপী অভিবাসন সংকট মোকাবেলায় আন্তর্জাতিক প্রচেষ্টাকে দুর্বল করার আশঙ্কা রয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D