২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৮ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২৪
সিলেট নগরীতে দোকানের শাটার ভেঙ্গে চোরাইকৃত মাল উদ্ধারকালে তিনজন পুলিশ সদস্য আহত হয়েছেন। এসময় চোরাইকৃত মাল ও প্রাইভেটকারসহ একজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (২২ এপ্রিল) ভোররাতে মহানগরের পাঠানটুলা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন, জালালাবদ থানার এসআই শারফিন মিয়া, কনস্টেবল তোফাজ্জল হোসেন ও বিধান মালাকার। আহত পুলিশ সদস্যদের ওসমানী মেডিকেল থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আটককৃত খোকন সরকার (৩৫) কোম্পানীগঞ্জ উপজেলার মাখন সরকারের ছেলে। এসময় তার কাছ থেকে চোরাইকৃত মালামাল জব্দ করে পুলিশ; একইসঙ্গে অজ্ঞাতনামা আরও ২/৩ জন পালিয়ে গেছে।
সোমবার রাতে এক সংবাদবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মহানগর পুলিশের মিডিয়া কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি বলেন, জালালাবাদ থানাধীন রাত্রিকালীন সিয়েরা-২১ টহল ডিউটিরত অবস্থায় সোমবার ভোররাত ৩টা ৪০ মিনিটের দিকে ৯৯৯ এর মাধ্যমে পুলিশ সদস্যরা জানতে পারেন যে, রোববার দিবাগত রাত আড়াইটা থেকে সাড়ে তিনটার মধ্যবর্তী সময়ে পাঠানটুলাস্থ ‘মীম স্যানিটারি’ নামীয় দোকানের শাটার ভেঙ্গে মালামাল চুরি হয়েছে এবং আসামীরা মালামাল চুরি করে একটি প্রাইভেট কারযোগে পালিয়ে যাচ্ছে।
খবর পেয়ে জালালাবাদ থানার এসআই (নি.) শারফিন মিয়া সঙ্গীয় ফোর্সসহ তাদের আটকের জন্য ধাওয়া করে ধরার চেষ্টাকালে অজ্ঞাতনামা ২/৩ জন আসামী পুলিশ সদস্যদেরকে আহত করে পালিয়ে যায়। এসময় একজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
আটককৃত খোকন সরকারের কাছ থেকে ২৪টি আরএফএল ব্রান্ডের মোটর (ওয়াটার পাম্প) এবং চোরাই কাজে ব্যবহৃত একটি রেন্স ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
আটককৃত ও পালিয়ে যাওয়া অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওই মিডিয়া কর্মকর্তা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D