২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৬ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২৪
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় এক আওয়ামী লীগ নেতার সঙ্গে ইন্টারনেট ব্যবসায়ীর কথা কাটাকাটি নিয়ে সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে।
সোমবার (২২ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার নূরপুর ইউনিয়নের পুরাসুন্ধা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আগেরদিন অর্থাৎ রোববার সন্ধ্যায় নূরপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ইসহাক আলী সেবন ও ইন্টারনেট ব্যবসায়ী জুনায়েদ তালুকদারের মাঝে কথা কাটাকাটি হয়। এ নিয়ে পরদিন দুই গ্রুপে তুমুল সংঘর্ষ বেঁধে যায়।
এ তথ্য নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূইয়া জানান, আগের দিনের ঝগড়া নিয়ে দুই গোষ্ঠী সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। সংঘর্ষ চলাকালে উভয়পক্ষ একে অন্যের উপর ইটপাটকেল ও বিভিন্নরকম দেশিয় অস্ত্র নিয়ে হামলা করে। এতে অন্তত ৫০ জন আহত হয়েছেন। আহতদের হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
আহতদের মধ্যে রয়েছেন, নুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসহাক আলী সেবন, শিমুল, জসিম, খোকন, শেখ সোহাগ, সোহেব, সায়েব আলী, মোতাব্বির হোসেন সোহাগ, মাসুক, রুবেল, খেলু, হেলন মিয়া, সারাজ মিয়া, লস্কর মিয়া, কাপ্তান, কামাল, আলমগীর, লিলু, সিরাজ, এমরান, আকল আলী, জুনায়েদ তালুকদার, নজরুল তালুকদার, রতন তালুকদার ও শাহজাহান তালুকদার।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D