২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২২ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২৪
সিলেটের বিশ্বনাথ উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (২১ এপ্রিল) বিকেল পাঁচটার দিকে উপজেলা সদরের পুকুরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার সিরাজ মিয়ার ছেলে রিহান আহমদ ইয়াসিন (১০) ও একই গ্রামের টিটন মিয়ার ছেলে ইউসুফ রুহান (১১)। সম্পর্কে তারা দুজনেই ফুফাতো-মামাতো ভাই।
স্থানীয় সূত্রে জানা গেছে, রিহান ও রুহান তারা পরিবারের সঙ্গে বিশ্বনাথ পৌর সদরের ৭ নম্বর ওয়ার্ডের চানসিরকাপন গ্রামের একটি কলোনীতে ভাড়া বাসায় থাকতো। রিহান ও রুহান রবিবার বিকেল পাঁচটার দিকে উপজেলা সদরের পুকুরের পানিতে নামে। এক পর্যায়ে তাদের খোঁজাখুজি শুরু হয়। কিছু সময় পরে তাদের মৃতদেহ পুকুরের পানিতে ভেসে ওঠে। পরে তাদের উদ্ধার করে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বিশ্বনাথ থানার ওসি রমা প্রসাদ চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D