সিলেটে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রকাশিত: ১০:১৮ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২৪

সিলেটে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

সিলেটে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২১ এপ্রিল) সকালে পুলিশ তাকে আদালতে প্রেরণ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেফতার আব্দুর জব্বার ওরফে রাজ (২১) সিলেট সদর উপজেলার কুমারগাঁওয়ের মাসুক মিয়ার ছেলে। এর আগে শনিবার গভীর রাতে মহানগরীর কুমারগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে এসএমপির অতিরিক্ত উপ-কমিশনার মুখপাত্র মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আসামির কাছ থেকে ভিকটিমকে নির্যাতনের একটি চাকু উদ্ধারসহ প্রয়োজনীয় তথ্য ও অপর আসামিকে গ্রেফতারের জন্য আদালতের কাছে রিমান্ডে নেওয়ার আবেদন করেছে।

মামলার এজাহারে জানা গেছে, ভিকটিমকে (২০) আব্দুর জব্বার ওরফে রাজ প্রেমের সম্পর্কে জড়িয়ে গত ৮ জানুয়ারি থেকে বিভিন্ন সময় বিয়ের প্রলোভনে আসামির বসতঘরসহ বিভিন্ন স্থানে নিয়ে ধর্ষণ করে। সর্বশেষ গত ১৫ এপ্রিল ভিকটিম বিয়ের জন্য চাপ দিলে আসামি রাজ তাকে কাবিনের কথা বলে ডেকে তাদের বাড়িতে নিয়ে যায়। সেখানে তার কাবিনে ৫০ হাজার টাকা লিখতে বলায় সে প্রতিবাদ করে। তখন আসামি রাজ তাকে মারপিট করে। এ ঘটনায় ভিকটিম ওসিসিতে চিকিৎসা নেয়। ওসিসি কর্তৃপক্ষ চিকিৎসা শেষে ভিকটিমের জবানবন্দি শুনে এজাহার খামের ভেতর জালালাবাদ থানার ওসির কাছে প্রেরণ করে। কিন্তু রহস্যজনক কারণে এই মামলা নিতে বিলম্ব করে জালালাবাদ থানা পুলিশ। পরে বিষয়টি উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখের দৃষ্টিগোচর হলে দ্রুত ভিকটিমের মামলা রুজু হয় এবং শনিবার রাতেই ধর্ষক রাজকে পুলিশ গ্রেফতার করে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট