সিলেটে এক মাস ধরে নিখোঁজ প্রতিবন্ধী এক ব্যক্তি

প্রকাশিত: ১০:০৪ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২৪

সিলেটে এক মাস ধরে নিখোঁজ প্রতিবন্ধী এক ব্যক্তি

সিলেট মহানগরীর কাজীটুলা এলাকা থেকে এলামুল হক চৌধুরী (৫৮) নামে বাক ও শ্রবণ প্রতিবন্ধী এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন।

তার সন্ধান চেয়ে নিখোঁজের ছোট বোন কোতোয়ালি মডেল থানায় রোববার (২১ এপ্রিল) সাধারণ ডায়রি করেছেন।

ডায়েরিতে উল্লেখ করা হয়, সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই গোলাঘাট এলাকার বাসিন্দা মৃত আজিজুর রহমানের ছেলে এনামুল হক চৌধুরী গত ৮ মার্চ তার ছোট বোন সাহেদা সুয়েবের (৪৭) বাড়িতে বেড়াতে আসেন। গত ২৬ মার্চ বিকেলে বোনের বাড়ি থেকে নিজ বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার পর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন।

সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পাওয়ায় ২১ এপ্রিল কোতোয়ালি সিলেট মডেল থানায় সাধারণ ডায়েরি করেন সাহেদা সুয়েব। জিডি নং- ১৭৭৩, তারিখ ২১/০৪/২০২৪।


কেউ নিখোঁজ ব্যক্তির সন্ধান পেলে ০১৭১৭১৩২০৯২, ০১৭২১১৪৮৬০৫, ০১৭১২০৪৫৫৩২ এই নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট