দুইদিন বন্ধের পর চালু হলো তামাবিল স্থলবন্দর

প্রকাশিত: ১১:২১ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২৪

দুইদিন বন্ধের পর চালু হলো তামাবিল স্থলবন্দর

ভারতের লোকসভা নির্বাচন উপলক্ষে দুইদিন বন্ধ থাকার পর ফের চালু হয়েছে সিলেটের গোয়াইঘাট উপজেলার তামাবিল স্থলবন্দর।

শনিবার (২০ এপ্রিল) সকাল থেকে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি ও ভিসাধারী যাত্রীদের যাতায়াত শুরু হয়েছে।

তামাবিল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ রুনু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

এরআগে, ভারতের লোকসভা নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার ও শুক্রবার বন্ধ ছিল বন্দরের সকল কার্যক্রম। ভারতের ডাউকি ইমিগ্রেশন পুলিশ এক চিঠিতে তামাবিল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম বন্ধের বিষয়টি জানিয়েছিল।

জানা গেছে, ভারতের ১৮তম সাধারণ লোকসভা নির্বাচন গত শুক্রবার থেকে শুরু হয়েছে। সাত ধাপে অনুষ্ঠিত এ নির্বাচন চলবে আগামী ১ জুন পর্যন্ত। ১ম ধাপে তামাবিল স্থলবন্দরের অপর পাশে অবস্থিত ভারতের মেঘালয় রাজ্যের ২টি আসনে ভোটগ্রহণ শুক্রবার অনুষ্ঠিত হয়। যার কারণে এ বন্দর দিয়ে সকল ধরণের আমদানি-রপ্তানী ও যাত্রী পারাপার দুইদিন বন্ধ ছিল।

তামাবিল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ রুনু মিয়া বলেন, লোকসভা নির্বাচনের কারণে ১৮-১৯ এপ্রিল ২দিন ভারতের ডাউকি ইমিগ্রেশনের সকল কার্যক্রম বন্ধ ছিল। যার কারণে তামাবিল স্থলবন্দরে আমদানি-রপ্তানি ও ইমিগ্রেশন কার্যক্রমও বন্ধ ছিল। শনিবার থেকে ফের চালু হয়েছে। তিনি আরো বলেন, শনিবার সকাল থেকে ভিসাধারী অনেক যাত্রী তামাবিল স্থলবন্দর দিয়ে যাতায়াত শুরু করেছেন। একই সাথে আমদানি-রপ্তানী কার্যক্রমও শুরু হয়েছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট