২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৪ পূর্বাহ্ণ, এপ্রিল ১৮, ২০২৪
হবিগঞ্জের মাধবপুরে সড়কের পাশ থেকে অজ্ঞাত তরুণীর (২৫) মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আন্দিউড়া বুল্লা সড়কের বানেশ্বর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন মাধবপুর থানার তদন্ত কর্মকর্তা আতিকুল ইসলাম।
তিনি জানান, ওই এলাকায় অজ্ঞাত এক তরুণীর মরদেহ সড়কের পাশে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে।
আতিকুল ইসলাম বলেন, পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তথ্য প্রযুক্তির মাধ্যমে পরিচয় নিশ্চিত করতে কাজ করছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D