২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৭ পূর্বাহ্ণ, এপ্রিল ১৮, ২০২৪
সিলেট নগরীর লাক্কাতুরা চা বাগান এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এসময় উদ্ধার করা হয়েছে ২ লাখ ৯৩ হাজার ৭৬০ টাকার পণ্য।
আটক যুবক সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সুকদেবপুর গ্রামের শাহজান মিয়ার ছেলে ইমরান আহমেদ নয়ন (২৩)। বর্তমানে সে সিলেট নগরীর কুমারপাড়া এলাকায় বসবাস করে আসছিল।
বুধবার (১৭ এপ্রিল) ভোররাতে লাক্কাতুরা এলাকা থেকে সিলেট মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল অভিযান চালিয়ে ভারতীয় পণ্যসহ নয়ককে আটক করে।
পুলিশ জানিয়েছে, মহানগর গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে লাক্কাতুরা বাজারের সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম এলাকায় অভিযান পরিচালনা করে ২৮৮ প্যাকেট QUAKER ESTD-1877 OATS, ৯৬০ প্যাকেট PINKOO Oval Papad, ৪৩২ প্যাকেট Black Bourbon PURE DARK INDULGENCE BISCUITS উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ২ লাখ ৯৩ হাজার ৭৬০ টাকা। এসময় পণ্য পরিবহনের কাজে ব্যবহৃত ১টি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।
সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আটক নয়নের বিরুদ্ধে এসএমপি এয়ারপোর্ট থানায় এজাহার দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D